আমরা সকলে নতুন পৃথিবীতে ‘নবরূপে’ প্রবেশ করব
মুঠোফোনের হঠাৎ ‘টুং’ শব্দে সমবিৎ ফিরে পেলাম, মার্চে খবরের ক্ষুদে-বার্তায়; যেখানে বর্ণিত ‘সাধারণ ছুটি’ সংক্রান্ত সরকারি নির্দেশ-যাতে আমরা সকলে মিলে করোনার বিস্তার রোধ করতে পারি। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে, ব্যাংকিং সেবা ব্যাহত না করে সীমিত আকারে পরিষেবা চালিয়ে যাওয়ার নির্দেশাবলি কেন্দ্রীয় ব্যাংক (বাংলাদেশ ব্যাংক) তথা নিজের ব্যাংক (কর্মস্থলের) সময়সূচিতে…
